আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

  • MIT ERP
  • Update Time : 10:23:33 am, Friday, 30 October 2026
  • 16

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের ব্যাংকগুলোর জনসংযোগ পেশাজীবীদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা।

সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বণিক বার্তা আয়োজিত এক প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা। ২০১১ সালে দেশের বিভিন্ন ব্যাংকের ব্র্যান্ড ও যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের উদ্যোগে প্র্যাবের যাত্রা শুরু হয়। দুই বছর মেয়াদে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়।

দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তারাও এ কমিটিতে দায়িত্ব পালন করেন। নতুন কমিটির বাকি সদস্যদের বিষয়ে মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

বণিক বার্তার আয়োজনে অনুষ্ঠিত এ প্রীতি সম্মেলনে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

Update Time : 10:23:33 am, Friday, 30 October 2026