আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

হরমুজে নৌমাইনের আঘাতে তিন তেলবাহী জাহাজে আগুন

  • MIT ERP
  • Update Time : 10:26:23 am, Friday, 30 October 2026
  • 16

হরমুজে নৌমাইনের আঘাতে তিন তেলবাহী জাহাজে আগুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এখন পর্যন্ত একটি জাহাজে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছে।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। হরমুজ প্রণালি অতিক্রম করে বেরিয়ে যাওয়ার সময় জাহাজটিতে আগুন লাগার খবর সংস্থাটি তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জানতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পাশাপাশি জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ, নাবিকদের নিরাপত্তা এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, গত এক দিনে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়।

ইরানের দাবি, জাহাজগুলো অনুমোদিত নৌপথ ব্যবহার না করে বিকল্প পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। আইআরজিসির নৌবাহিনীর অভিযোগ, জাহাজ তিনটির রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। এ ছাড়া কর্তৃপক্ষের দেওয়া সতর্কবার্তাও তারা আমলে নেয়নি। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত জাহাজগুলো প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তবে এসব জাহাজের পরিচয় কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি ইরান। এ ছাড়া হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে আরও একটি জাহাজ নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার আশঙ্কার মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হরমুজে নৌমাইনের আঘাতে তিন তেলবাহী জাহাজে আগুন

Update Time : 10:26:23 am, Friday, 30 October 2026