আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

রাসিক নির্বাচনে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • MIT ERP
  • Update Time : 10:57:57 am, Friday, 30 October 2026
  • 15

রাসিক নির্বাচনে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির রাজশাহী মহানগর আহ্বায়ক মো. মোবাশ্বের আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

‘মর্নিং উইথ মোবাশ্বের’ শীর্ষক কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার সকালে তার প্রচারণার সূচনা হয়। এদিন ভোরে হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মসজিদে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় রাজশাহী মহানগর ও জেলা এনসিপির পাশাপাশি যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। নামাজ শেষে মসজিদের মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মোবাশ্বের আলী।

পরে পদ্মার তীরে সকালে হাঁটতে বের হওয়া নগরবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে নিজের জন্য দোয়া চান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোবাশ্বের আলী জানান, এনসিপি তাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করার পর থেকেই নগরীর বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময়সহ নানা কর্মসূচি চালিয়ে আসছেন। তবে শুক্রবার থেকে ‘মর্নিং উইথ মোবাশ্বের’ নামে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করলেন।

তিনি বলেন, এখন থেকে নগরীর বিভিন্ন মসজিদ, সড়কের মোড়, পাড়া-মহল্লা ও বাজারে নিয়মিত প্রচারণা এবং জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোবাস্সের হোসেন, সদস্য সচিব মো. আতিকুর রহমান, কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন বাপ্পি।

এ ছাড়া কেন্দ্রীয় নারীশক্তির সংগঠক উরসী মাহফিলা ফাতিহা, রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন এবং মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব মশিউর রহমান তন্ময় উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজপাড়া এনসিপির আহ্বায়ক বিলকিস আক্তার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবি হোসাইন, চন্দ্রিমা এনসিপির আহ্বায়ক আনোয়ার হোসেন, কাশিয়াডাঙ্গা এনসিপির আহ্বায়ক, রাজপাড়া ও চন্দ্রিমা ইউনিটের সদস্য সচিবরা এবং রাজশাহী জেলা যুবশক্তির সদস্য সচিব রমজান আলীসহ বিভিন্ন থানা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও নারীশক্তির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাসিক নির্বাচনে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

Update Time : 10:57:57 am, Friday, 30 October 2026