আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

চার দিনের জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • MIT ERP
  • Update Time : 09:36:27 am, Friday, 30 October 2026
  • 21

চার দিনের জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে, ঢাকার উদ্দেশে জাপান ত্যাগ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ ছাড়া জাপানের একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রবাসী কমিউনিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

হরমুজে নৌমাইনের আঘাতে তিন তেলবাহী জাহাজে আগুন

চার দিনের জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 09:36:27 am, Friday, 30 October 2026