আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

সাইবার বিড়ম্বনায় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলেন সতর্কবার্তা

  • MIT ERP
  • Update Time : 07:02:39 am, Friday, 30 October 2026
  • 16

সাইবার বিড়ম্বনায় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলেন সতর্কবার্তা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের বিড়ম্বনায় পড়া নতুন কিছু নয়। কখনো গুজব, কখনো আবার ফেক আইডির খপ্পরে পড়ে তারকাদের যেমন বিব্রত হতে হয়, তেমনই বিভ্রান্ত হন তাদের ভক্ত-অনুরাগীরা। এবার ঠিক এমনই এক সাইবার বিড়ম্বনায় পড়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী।

সম্প্রতি ফেসবুকে তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি সচল করা হয়েছে। শুধু আইডি খোলাই নয়, সেটি থেকে বিনোদন অঙ্গনের নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের হুটহাট ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ (বন্ধুত্বের অনুরোধ) পাঠানো হচ্ছে। হঠাৎ ঐশীর আইডি থেকে এমন রিকোয়েস্ট পেয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন এবং বিষয়টি নিশ্চিত হতে সরাসরি যোগাযোগ করেন অভিনেত্রীর সঙ্গে।

সহকর্মী ও মিডিয়ার মানুষদের কাছ থেকে এমন তথ্য পেয়ে বেশ বিরক্ত ও বিব্রত বোধ করেছেন ঐশী। সাইবার অপরাধীদের এই অপতৎপরতা রুখতে এবং সবার বিভ্রান্তি দূর করতে তিনি নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি সতর্কবার্তা জারি করেছেন। সেই ভুয়া আইডিটির একটি স্ক্রিনশট শেয়ার করে ঐশী লেখেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার নামে ফেসবুকে যে আইডিটি ঘুরছে সেটি সম্পূর্ণ ভুয়া এবং এটি আমি চালাই না।

মিডিয়া জগতের বেশ কয়েকজন এই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছেন। ’ নিজের ফেসবুক ব্যবহারের সীমাবদ্ধতা পরিষ্কার করে এই গ্ল্যামার কন্যা আরও জানান, ফেসবুকে তার কোনো ব্যক্তিগত আইডি নেই। তিনি যে পেজটি ব্যবহার করছেন, সেটিই তার একমাত্র আনুষ্ঠানিক ও স্বীকৃত ফেসবুক প্ল্যাটফর্ম।

ভক্ত, অনুরাগী ও সহকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি, দয়া করে এই ভুয়া অ্যাকাউন্টটির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না বা কোনো বার্তার জবাব দেবেন না। সম্ভব হলে সবাই মিলে অ্যাকাউন্টটি রিপোর্ট করুন। ’ বিপদের মুহূর্তে বিষয়টি অনুধাবন করার জন্য এবং তার পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন ঐশী।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ের পর শোবিজে রাজকীয় অভিষেক ঘটে জান্নাতুল ফেরদৌস ঐশীর। এরপর বড় পর্দায় ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা লাভ করেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘সোলজার’ সিনেমাটি।

এতে তার সহশিল্পী চিত্রতারকা শাকিব খান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পিএইচপির নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল বিশ্ব

সাইবার বিড়ম্বনায় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলেন সতর্কবার্তা

Update Time : 07:02:39 am, Friday, 30 October 2026