আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

স্বৈরাচার ও দোসরদের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: জাহাঙ্গীর

  • MIT ERP
  • Update Time : 12:13:33 am, Friday, 30 October 2026
  • 14

স্বৈরাচার ও দোসরদের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: জাহাঙ্গীর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পালিয়ে যাওয়া স্বৈরাচার ও তাদের দোসরদের সব ধরনের চক্রান্ত রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারের লোকাল বাসস্ট্যান্ড প্রাঙ্গণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর যুবদল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। জাহাঙ্গীর হোসেন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গত দেড় দশকের আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনেও তাঁদের আত্মত্যাগ রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক ও তাদের দোসররা দেশ ও নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এসব চক্রান্ত প্রতিহত করতে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্যার সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কুদ্দুস শেখ ও জেলা যুবদলের প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টুসহ স্থানীয় নেতারা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে উপজেলা ও পৌর যুবদলের কয়েক শ নেতাকর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্বৈরাচার ও দোসরদের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: জাহাঙ্গীর

স্বৈরাচার ও দোসরদের ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: জাহাঙ্গীর

Update Time : 12:13:33 am, Friday, 30 October 2026