আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

  • MIT ERP
  • Update Time : 11:59:56 pm, Thursday, 29 October 2026
  • 36

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রায় সাত দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে ‘ব্রাউন ওয়াটার অপারেশন অ্যান্ড অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং কোর্স-২০২৬’ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। গত ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, কেনিয়া ও অস্ট্রেলিয়ার আটজন প্রশিক্ষণার্থী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর দুজন ও কোস্ট গার্ডের দুজনসহ মোট ১২ জন প্রশিক্ষণার্থী কোর্সটি সম্পন্ন করেন। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোস্ট গার্ড জানায়, এ প্রশিক্ষণের মাধ্যমে নদী ও উপকূলীয় জলসীমায় অভিযান পরিচালনার দক্ষতা এবং মানব পাচার প্রতিরোধে সক্ষমতা বাড়বে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীতে বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৪

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

Update Time : 11:59:56 pm, Thursday, 29 October 2026