আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন

  • MIT ERP
  • Update Time : 11:22:19 pm, Friday, 30 October 2026
  • 20

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউলের ছেলে শাওন, নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল, শাহজাহানের ছেলে মিজান, নাজিম উদ্দিনের ছেলে সাজিদ, শাহাদুলের ছেলে আবদুল্লাহ এবং ইবাদুলের ছেলে ইমন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে একদল মানুষ বিলে মাছ ধরতে নামেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে সোনাপাতিলা বিলে মাছ ধরতে গিয়ে স্থানীয় ব্যক্তিরা বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালে যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

লালমাই-ময়নামতি পাহাড়ে পাহাড় কাটা ও দখলের মহোৎসব, বিপন্ন পরিবেশ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন

Update Time : 11:22:19 pm, Friday, 30 October 2026