আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৭%

আগামী রোববার সাজেক সড়কে অবরোধ শিথিল

  • MIT ERP
  • Update Time : 10:31:38 pm, Friday, 30 October 2026
  • 18

আগামী রোববার সাজেক সড়কে অবরোধ শিথিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জনস্বার্থ ও সাধারণ মানুষের মৌলিক চাহিদার কথা বিবেচনা করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রোববার) এক দিনের জন্য শিথিল রাখার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা নয় দিন ধরে অবরোধ চলছে। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী রোববার এক দিনের জন্য এ কর্মসূচি শিথিল রাখা হবে। তবে ১ নভেম্বরের পর থেকে আগের মতোই অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে কঠিন চীবর দান উৎসব পালন করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য আলোচনার ভিত্তিতে বিশেষ শিথিলতার ব্যবস্থা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান ও বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন ৬ জন

আগামী রোববার সাজেক সড়কে অবরোধ শিথিল

Update Time : 10:31:38 pm, Friday, 30 October 2026