সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ব সোরিয়াসিস দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে এ সেমিনারের আয়োজন করা হয়।
সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব ও বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য দেন সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হক, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনির রশীদ এবং সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরীসহ অন্যরা। সেমিনারে সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।





















