আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা জরুরি: ডা. সারওয়ার আলী

  • MIT ERP
  • Update Time : 06:21:56 pm, Thursday, 29 October 2026
  • 10

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা জরুরি: ডা. সারওয়ার আলী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস পাহারা দেওয়ার বিকল্প নেই।

তথাকথিত রাজনৈতিক সমঝোতার নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। ’ বুধবার (২৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে ‘সাংবাদিকদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিবেদন তৈরিতে দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালার সূচনা বক্তব্যে ডা. সারওয়ার আলী স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, অপতথ্য প্রচার ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আজকাল অবিশ্বাস্য সব ঘটনা দেখছি, সাক্ষী হচ্ছি। তাতে মনে হয়, এক অচেনা দেশ, অচেনা শহরে বসবাস করছি, আশপাশের মানুষগুলোও অচেনা লাগে। ’ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধীদের উত্থান ঘটেছে। রক্তের দামে অর্জিত মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে।

’ একাত্তরের প্রতি দায়বদ্ধতা থেকে মুক্তিযুদ্ধের অজানা গল্পগুলো অনুসন্ধান করে তুলে আনার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের সংবাদমূল্য, তথ্য যাচাই ও সম্পাদনার কৌশল নিয়ে আলোচনা করেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি। তিনি বলেন, ‘বাঙালি জাতির জীবনে মুক্তিযুদ্ধের চেয়ে বড় ঘটনা আর আসবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি সঠিক ইতিহাস সংরক্ষণে সাংবাদিকতা গুরুত্বপূর্ণ।

আগামী একশ বছরও এ বিষয়ে গবেষণার প্রয়োজনীয়তা থাকবে। ’ কর্মশালায় মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় বিষয় নির্বাচন ও গবেষণাভিত্তিক সাংবাদিকতা নিয়ে বক্তব্য দেন সাংবাদিক ও গবেষক অধ্যাপক আফসান চৌধুরী। মুক্তিযুদ্ধে মাঠপর্যায়ের সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও গবেষক সিরাজুল ইসলাম আবেদ এবং জাদুঘরের ত্রপা মজুমদার ও ড. রেজিনা বেগম।

আলোচনার শুরুতে সদ্য প্রয়াত রহমান স্মৃতিপদকপ্রাপ্ত সাংবাদিক ড. খাইরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বজলুর রহমান স্মৃতিপদকপ্রাপ্ত সাংবাদিক আজিজুল পারভেজ, সোমা ইসলাম, পার্থ সঞ্জয় ও ইশতিয়াক আহমেদ অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জাদুঘরের আর্কাইভ বিভাগের সত্যজিত রায় মজুমদার ও মন্টু বাবু সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ নিহতের ঘটনায় গ্রেপ্তার চালক কারাগারে

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা জরুরি: ডা. সারওয়ার আলী

Update Time : 06:21:56 pm, Thursday, 29 October 2026