আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ

  • MIT ERP
  • Update Time : 07:11:35 pm, Thursday, 29 October 2026
  • 10

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে দেড় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সরকারের পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অভিযানে শহরের গুলিস্তান চত্বর, সাব-রেজিস্ট্রি অফিস চত্বর, পুরোনো বাসস্ট্যান্ড, আকবর আলী কলেজ গেট, কলেজ ছাত্রাবাসের পাশ, সোনালী ব্যাংক ও উল্লাপাড়া পোস্ট অফিস এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসব স্থাপনার মধ্যে রেস্তোরাঁ, পোশাক, ওষুধ, চা, চুড়ি-মালা ও প্লাস্টিক পণ্যের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানপাট ছিল। উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠায় শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা তা সরিয়ে নেননি। তিনি আরও জানান, চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের নির্দেশনায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে সড়কের পাশে নতুন করে অবৈধ দোকানপাট গড়ে ওঠা ঠেকাতে পৌরসভার পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে।

উচ্ছেদ অভিযানে পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুজ্জামান, হিসাবরক্ষক শ্রীকান্ত বাবু বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর আলী আহম্মেদ রতন, বাজার পরিদর্শক আমিনুল ইসলাম, সার্ভেয়ার সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সন্দ্বীপের উড়িরচরে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ৪৪৫ জন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ

Update Time : 07:11:35 pm, Thursday, 29 October 2026