আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৭%

যান্ত্রিক ত্রুটি না সারায় বিমান থেকে নেমে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • MIT ERP
  • Update Time : 07:00:40 pm, Thursday, 29 October 2026
  • 22

যান্ত্রিক ত্রুটি না সারায় বিমান থেকে নেমে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাপান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি।

এ অবস্থায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা উড়োজাহাজ থেকে নেমে গেছেন। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নে বিলম্বের কথা জানান।

এ জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি। পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। পাইলট ইমামুল জানিয়েছেন, ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। মেরামতের কাজ শেষ করতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে। প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য অবস্থায় আনতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ হওয়ার ওপরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা নির্ভর করছে।

উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। উড্ডয়নের বিভিন্ন পর্যায়েও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে স্পয়লারে ত্রুটি দেখা দিলে নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ত্রুটির বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নভেম্বর থেকেই রাজপথ দখলের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি

যান্ত্রিক ত্রুটি না সারায় বিমান থেকে নেমে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 07:00:40 pm, Thursday, 29 October 2026