আজ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক, ১৪৩৩ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৭%

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

  • MIT ERP
  • Update Time : 09:15:01 pm, Friday, 30 October 2026
  • 9

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে ৪৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হযরত আলী মণ্ডল (৩৮) নামের এক ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে।

ধর্ষণ চেষ্টার একটি ভিডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। হযরত আলী মণ্ডল ফুলবাড়িয়া উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্র জানায়, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

তবে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার এজাহার সুত্র জানায়, ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে কারাবন্দী আছেন। স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কু-প্রস্তাব দেন হযরত আলী।

এতে রাজি না হওয়ায় তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। ভুক্তভোগী নারী বলেন, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী নিয়মিত বাড়িতে আসতেন। ঘটনার দিনও তিনি কয়েকবার আসেন। স্বামীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন।

রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি আগে থেকেই মুঠোফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন বলে জানান ওই নারী। তার আশঙ্কা ছিল, কোনো দুর্ঘটনা ঘটলে ভিডিওটি প্রমাণ হিসেবে কাজে লাগবে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে ওই নারী বলেন, স্বামীকে ছাড়িয়ে আনতে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন।

পরে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তার স্বামীর জামিন হয়। অভিযুক্ত হযরত আলীর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। হযরত আলী হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ওই নারী। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা হযরত আলী আত্মগোপনে আছেন। তার মুঠোফোন সংযোগও বন্ধ। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। ফেসবুকে হযরত আলীর একটি ভিডিও দেখেছেন ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ।

এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায়, নারীকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ব্রাজিলের নতুন দল ঘোষণা করলেন আনচেলত্তি, দলে ৫ নতুন মুখ

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

Update Time : 09:15:01 pm, Friday, 30 October 2026