আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

টঙ্গীতে শিক্ষার্থী আহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

  • MIT ERP
  • Update Time : 06:11:53 pm, Thursday, 29 October 2026
  • 11

টঙ্গীতে শিক্ষার্থী আহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টঙ্গীর গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, চালক ও পথচারীরা। শিক্ষার্থীদের অভিযোগ, মহাসড়কের গুরুত্বপূর্ণ এ এলাকায় নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। দুর্ঘটনার পর তারা সড়কে নেমে নিজেদের দাবি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। জানা গেছে, আহত জাবের হোসেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

সড়ক পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে সে আহত হয়। এ ঘটনার পর মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে মানুষ, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীরা আটকা পড়ে দুর্ভোগের শিকার হন।

জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীদের অবরোধের কারণে গাজীপুরা এলাকায় যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের (অপরাধ) উপ-কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি ও ক্ষোভ নিরসনের চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ নিহতের ঘটনায় গ্রেপ্তার চালক কারাগারে

টঙ্গীতে শিক্ষার্থী আহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

Update Time : 06:11:53 pm, Thursday, 29 October 2026