আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 02:18:20 pm, Thursday, 29 October 2026
  • 13

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহ নগরীতে রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন নিহতের ঘটনায় বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর জেলার সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) রাত দেড়টায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলার পর থেকে থেকে বাস চালক ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবালকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে চালককে আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে রাত ১২টার পর সেটি মামলা হিসেবে রুজু হয়।

ওই দুর্ঘটনায় মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারিয়েছেন তিনি। নিহতরা হলেন, জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। নিহত অন্য তিনজন হলেন- একই জেলান বীর গোবিন্দপুর গ্রামের সিএনজি চালক সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধে শিক্ষার্থীরা

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

Update Time : 02:18:20 pm, Thursday, 29 October 2026