আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

তাহসিফের মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদনের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 02:35:00 pm, Thursday, 29 October 2026
  • 15

তাহসিফের মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদনের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা সব বিষয়ে জেনে তারপর মন্তব্য করব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই-২০০৬) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে ক্রমেই পুলিশ বাহিনী আজকের পর্যায়ে উন্নীত হয়েছে। এদিকে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধে শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদনের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 02:35:00 pm, Thursday, 29 October 2026