আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 03:05:58 pm, Thursday, 29 October 2026
  • 19

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি দাবি করেছেন, বর্তমান সরকারের মেয়াদে দেশে কাউকে গুম করা হয়নি এবং কোনো ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন অ্যাকাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার প্রসঙ্গ, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার ও চলমান উপনির্বাচনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন আসতে চাচ্ছেন, সেটি আমাদের দেখার বিষয় নয়।

সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ীই সবার বিচার হবে। নাটোরে সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই একজন সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে। এ ছাড়া চলমান উপনির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।

রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে বাদ পড়া কর্মকর্তাদের পুনরায় নিয়োগের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। জানা গেছে, এর আগে গত ২ আগস্ট সরকার ৫৮ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেয়। তাদের মধ্যে ২৭তম বিসিএসের ৫৭ জন এবং ২৮তম বিসিএসের একজন কর্মকর্তা রয়েছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করেছিল। অন্যদিকে, সম্প্রতি এক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 03:05:58 pm, Thursday, 29 October 2026