আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন ৬ দেশের নাগরিক

  • MIT ERP
  • Update Time : 03:49:21 pm, Thursday, 29 October 2026
  • 11

নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন ৬ দেশের নাগরিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবের ১২ জন বিদেশি নাগরিক অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সদর উপজেলার দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

তবে মুসল্লিদের আগাম উপস্থিতির কারণে গতকাল বুধবার সন্ধ্যায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। আয়োজকরা জানান, ইজতেমায় অংশ নিতে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ তাবলিগ জামায়াতের সুরা সদস্য মাওলানা মুনির বিন ইউসুফসহ অনেকে। ইজতেমায় মানবকল্যাণ, দ্বীনের দাওয়াত, ধর্মীয় জীবনযাপন ও আখিরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হচ্ছে।

ইজতেমাকে কেন্দ্র করে এক দিন আগ থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাঠে জড়ো হতে থাকেন। আশপাশের বিভিন্ন জেলা থেকেও মুসল্লিদের উপস্থিতি দেখা গেছে। জেলা তাবলিগ জামায়াতের আমির অধ্যাপক (অব.) দিদারুল ইসলাম বলেন, মুসল্লিরা আগাম আসতে শুরু করায় বুধবার সন্ধ্যায় বয়ানের মধ্য দিয়ে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এখানে এসেছেন। আশা করছি, শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে। এদিকে, ইজতেমাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ইজতেমা মাঠে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি রাখা হয়েছে। এ জন্য ১৮৪ জন পুলিশ সদস্যকে দুটি সেক্টরে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমা শেষ হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন ৬ দেশের নাগরিক

Update Time : 03:49:21 pm, Thursday, 29 October 2026