আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

রাসায়নিক অস্ত্র কনভেনশনে এআইয়ের প্রভাব নিয়ে ঢাকায় প্রশিক্ষণ কর্মশালা

  • MIT ERP
  • Update Time : 04:36:57 pm, Thursday, 29 October 2026
  • 14

রাসায়নিক অস্ত্র কনভেনশনে এআইয়ের প্রভাব নিয়ে ঢাকায় প্রশিক্ষণ কর্মশালা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাসায়নিক অস্ত্র কনভেনশনের (সিডব্লিউসি) ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও এ বিষয়ে করণীয় নিয়ে ঢাকায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এ কর্মশালার আয়োজন করে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সক্ষমতা কীভাবে প্রচলিত রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপত্তাব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এবং রাসায়নিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে, সে বিষয়ে ধারণা দেওয়া ছিল কর্মশালার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি এসব ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তফসিলভুক্ত রাসায়নিক পদার্থের আমদানি, ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের মোট ৩৩ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন। কর্মশালায় বক্তারা রাসায়নিক পদার্থের নিরাপদ ও যথাযথ ব্যবহারে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য প্রয়োগ ও এর বিভিন্ন দিক তুলে ধরেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনএসিডব্লিউসির সদস্যসচিব কমডোর এম কিবরিয়া হক। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বৈত ব্যবহারের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। কর্মশালা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন নীতিমালা প্রণয়ন

রাসায়নিক অস্ত্র কনভেনশনে এআইয়ের প্রভাব নিয়ে ঢাকায় প্রশিক্ষণ কর্মশালা

Update Time : 04:36:57 pm, Thursday, 29 October 2026