আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

অন্যান্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ কম: মুন্সি বিল্লাল হুসাইন

  • MIT ERP
  • Update Time : 05:20:50 pm, Thursday, 29 October 2026
  • 9

অন্যান্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ কম: মুন্সি বিল্লাল হুসাইন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অন্যান্য খাতের তুলনায় মাদরাসাগুলোতে দুর্নীতির পরিমাণ খুবই কম বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। তিনি বলেন, সমাজের আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীরা অত্যন্ত সততার সঙ্গে জীবনযাপন করেন।

অথচ সামান্য কোনো ঘটনা ঘটলে কিছু সংবাদমাধ্যমে মাদরাসাগুলোকে নিয়ে অতিমাত্রায় নেতিবাচক প্রচার চালানো হয়, যা কোনোভাবেই কাম্য নয়। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপজেলার ২৮টি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোট পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়। পরে দক্ষ ও অভিজ্ঞ বিচারকমন্ডলীর মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে বিজয়ী ৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন মুন্সি বিল্লাল হুসাইন।

অনুষ্ঠানে দ্বীন প্রচার ও শিক্ষা প্রসারে জড়িত সবাইকে আরও সতর্ক থাকার এবং নিখুঁতভাবে দ্বীনি ইলম অর্জনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা মানুষকে সংক্ষিপ্ত জীবন দিয়েছেন এবং এই জীবনের প্রতিটি ধাপ পেরিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিতে হয়। বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে এমন এক জায়গায় অবস্থিত, যার আশেপাশে দুই হাজার কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম দেশ নেই বরং পার্শ্ববর্তী দেশগুলোতে ভিন্ন ধর্মাবলম্বীরা বাস করেন।

এর মধ্যেও আল্লাহ তায়ালা আমাদের দ্বীন ইসলাম পালনের সুযোগ করে দিয়েছেন, যার জন্য সবসময় শুকরিয়া আদায় করা উচিত। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, সাধারণ সম্পাদক হাফেজ সফিউল্লাহ ও কোষাধ্যক্ষ মুফতি আশিকুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সাংবাদিকদের পাহারাদারের ভূমিকা জরুরি: ডা. সারওয়ার আলী

অন্যান্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ কম: মুন্সি বিল্লাল হুসাইন

Update Time : 05:20:50 pm, Thursday, 29 October 2026