আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৯%

সোনাগাজীতে চারণভূমি রক্ষার দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 02:26:10 pm, Thursday, 29 October 2026
  • 14

সোনাগাজীতে চারণভূমি রক্ষার দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সোনাগাজীর চরাঞ্চলগুলোতে চারণভূমি রক্ষার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রান্তিক খামারিরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আয়োজিত এই মানববন্ধনে চরাঞ্চলের বহু গবাদিপশু পালনকারী ও খামারি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন শেষে খামারিদের পক্ষ থেকে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপি সূত্রে জানাযায়, সোনাগাজীর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মৎস্য চাষের নামে এক শ্রেণির ভূমিদস্যুরা বিশাল চরাঞ্চল দখল নিয়ে যায়। অপরদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে সরকার সৌর বিদ্যুৎ প্রকল্প, বায়ু বিদ্যুৎ প্রকল্প ও কৃষি খামার খড়ে তোলার জন্য ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ কর নিয়ে যায়।

এমতাবস্থায় আমরা শত শত খামারিরা চারণভূমির অভাবে আমাদের খামারের গরু, ছাগল, মহিষ ও ভেড়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে। খামারি নাজমুল হক বলেন, চারণ ভূমি না থাকায় বেশকিছু খামারি তাদের আদি পেশা ছেড়ে দিয়েছে। বাকি খামারিরা অন্য পেশায় নিজেদের সম্পৃক্ত করতে না পেরে এসব গবাদিপশু নিয়ে চরম বেকায়দায় দিনাতিপাত করছে। তাই চরাঞ্চলের প্রাণী সম্পদ রক্ষায় সরকারিভাবে চারণ ভূমি নির্দিষ্ট করা প্রয়োজন।

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, চরাঞ্চলের সুবিশাল চারণভূমি সোনাগাজীর গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনের প্রধান ভিত্তি। তবে নানা কারণে এই চারণভূমি সংকুচিত হওয়ায় হুমকির মুখে পড়েছে হাজার হাজার প্রান্তিক খামারির জীবিকা। গবাদিপশুর অবাধ বিচরণ ও প্রয়োজনীয় খাদ্যের জোগান নিশ্চিত করতে চারণভূমিগুলোকে যেকোনো ধরনের অবৈধ দখল ও অন্যান্য আগ্রাসন থেকে সুরক্ষা দেওয়ার জোর দাবি জানাই।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা বলেন, আমাদের মূল লক্ষ্য হলো নাগরিকের অধিকার ও চারণভূমির জমিগুলো উদ্ধার করা। বিগত ফ্যাসিবাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় মানুষের সকল ধরনের অধিকার হরণ করেছে। এখন গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সময়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যমকর্মী, নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজকর্মীসহ সকলেরই দায়িত্ব রয়েছে।

আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নাগরিকদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা ও সংগ্রাম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইন খামারিদের সমস্যা ও দাবির বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধে শিক্ষার্থীরা

সোনাগাজীতে চারণভূমি রক্ষার দাবিতে প্রান্তিক খামারিদের মানববন্ধন

Update Time : 02:26:10 pm, Thursday, 29 October 2026