ভয়-বিজয়ী খোকা আসাদুজ্জামান খান মুকুল সন্ধ্যা শেষে গাঁয়ের পথে বাড়ি যাচ্ছি একা, সারাটা পথ নিঝুম, কোথাও মানুষের নেই দেখা। মেঘের আড়ে চাঁদটি ঢাকা চারিদিকটা কালো, পাতার ফাঁকে জোনাক জ্বলে ছড়ায় ক্ষীণ আলো।
ঝোপের আড়ে হঠাৎ করে কী যে ওঠে নড়ে, শৃগাল এসে পাশে নাচে ভয়ানক রূপ ধরে। রাতের বেলা নির্জন পেয়ে পশুপাখি নাচে, যদিও আমি ছোট্ট খোকা বুদ্ধি-সাহস আছে। সাহস নিয়ে পথ পেরিয়ে চলে গেলাম বাড়ি, কথিত ওই ভূত-পিশাচের ধরেনি তো আড়ি।






















