বিজনেস আর মার্কেটিংয়ের সফলতার পেছনের গল্প নিয়ে আসছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রেজেনটস মার্কেট ম্যাভেরিক। গতকাল মঙ্গলবার প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পডকাস্টের ঘোষণা দেওয়া হয়।
এই আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে হাভাস ক্রিয়েটিভ লিমিটেড। সে সাথে আরও আছে মুভরিল, আই স্ক্রিন, চ্যানেল আই অনলাইন এবং দ্য ডেইলি স্টার। ‘মার্কেট ম্যাভেরিক’ দেশের বিজনেস কমিউনিটির জন্য একটি মাস্টারক্লাস। এখানে উঠে এসেছে দেশসেরা মার্কেটিয়ারদের ব্রেইনস্টর্মিং প্রোসেস, আইকনিক ক্যাম্পেইনের আইডিয়া এবং রিয়েল-টাইম মার্কেট ইনসাইট।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রেজেনটস মার্কেট ম্যাভেরিক সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক এবং হাভাস ক্রিয়েটিভ লিমিটেডের সিইও কিঙ্কর আহসান। প্রথম সিজনে অতিথি ছিলেন শুভাশীষ ভৌমিক, জোহেব আহমেদ, সাবরিন মারুফ তিন্নি, আসিফ ইকবাল, জীশান কিংশুক হক, এ কে এম মাহমুদুল হাসান, মো. সাইমুম হোসাইন, ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, এ বি এম জাবেদ সুলতান, গোলাম সামদানি, তাজদিন হাসান এবং মনির হোসেন।
ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মাহফুজুর রহমান বলেন, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট শুধু ফাইন্যান্সিয়াল গ্রোথে নয়, নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে পুরো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ায় বিশ্বাসী। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড বিশ্বাস করে মার্কেট ম্যাভেরিক নতুন প্রজন্মের প্রোফেশনাল ও ব্র্যান্ড বিল্ডারদের জন্য হতে পারে একটি গেম-চেঞ্জার।
অনুষ্ঠানে অতিথি ছিলেন হাভাস ক্রিয়েটিভের সিইও কিঙ্কর আহসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের সিওও জিয়া উদ্দিন মাহমুদ, আই স্ক্রিনের হেড মাহবুব রহিম উদয়, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে সুমিত পল, মোহাম্মদ নুরুল আমিন আরমান এবং মুভরিলের ডিরেক্টর অব অপারেশনস সেলিম হোসেন। বিজ্ঞপ্তি।





















