আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৮%

নাজনীন হাসান খানের পরিচালনায় আসছে ‘ভালোবাসার মায়া’

  • MIT ERP
  • Update Time : 03:05:48 am, Wednesday, 28 October 2026
  • 22

নাজনীন হাসান খানের পরিচালনায় আসছে ‘ভালোবাসার মায়া’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কখনো প্রেম সাহস জোগায়, কখনো তৈরি করে ভুল বোঝাবুঝি, আবার কখনো অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে বদলে যায় জীবনের গতিপথ। প্রেম, ছলনা আর পারিবারিক সিদ্ধান্তের এক রহস্যময় গল্প ‘ভালোবাসার মায়া’।

রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পরিচালক নাজনীন হাসান খান। নাটকটিতে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন প্রমুখ। পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়। সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ভালোবাসার মায়া নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি। ’ জানা গেছে, হাস্যরস, প্রেম, ছদ্মবেশ ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত নাটক ‘ভালোবাসার মায়া’ শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চার মহাদেশের নির্বাচন ও বিশ্বজুড়ে গণতন্ত্রের সংকট

নাজনীন হাসান খানের পরিচালনায় আসছে ‘ভালোবাসার মায়া’

Update Time : 03:05:48 am, Wednesday, 28 October 2026