আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪%

যমুনা কার্নিভাল এরেনায় রক সংগীতের জমজমাট আসর, জেমসের গানে মেতে উঠলেন দর্শকরা

  • MIT ERP
  • Update Time : 02:04:55 am, Sunday, 25 October 2026
  • 25

যমুনা কার্নিভাল এরেনায় রক সংগীতের জমজমাট আসর, জেমসের গানে মেতে উঠলেন দর্শকরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রক মিউজিকের তালে তালে উন্মাদনা, প্রিয় ব্যান্ডের গান আর হাজারো সংগীতপ্রেমীর উচ্ছ্বাসে যমুনা কার্নিভাল এরেনায় মুখরিত হয়ে ওঠে রক সংগীতের মহোৎসব। ‘TAAGA MAN Presents Rock n Rhythm 5: No Limits In the Zone’ শীর্ষক এই কনসার্টে এক মঞ্চে মিলিত হন দেশের জনপ্রিয় রকশিল্পী ও ব্যান্ডগুলো।

বিকেল গড়াতেই দর্শকদের উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন। মঞ্চে একে একে পারফর্ম করেন এ কে রাহুল, এআরকে হাসান, ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং অনি হাসান। প্রতিটি পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কনসার্ট প্রাঙ্গণ। তবে রাতের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নগর বাউল জেমসের পরিবেশনা। প্রিয় শিল্পীকে মঞ্চে দেখার অপেক্ষায় থাকা ভক্তদের উল্লাস আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এরিনা।

জেমস মঞ্চে উঠতেই দর্শকদের উন্মাদনা যেন পৌঁছে যায় অন্য উচ্চতায়। এবারের কনসার্টে বাড়তি মাত্রা যোগ করে দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে অনি হাসানের পুনর্মিলন। একই মঞ্চে তাদের পারফরম্যান্স উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ছিলেন রক সংগীতপ্রেমীরা। পুরোনো স্মৃতি আর নতুন প্রজন্মের উচ্ছ্বাস—দুইয়ের মেলবন্ধনে আয়োজনটি পায় ভিন্ন মাত্রা।

আয়োজনটির পেছনে ছিল দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা। অ্যাডভেনটর কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, ‘রক এন রিদমের পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে এসেছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে তারকাখচিত লাইনআপ, ওয়ারফেজের সঙ্গে অনি হাসানের দীর্ঘ বিরতির পর মঞ্চে ফেরা এবং নগর বাউল জেমসের পরিবেশনা—সবকিছু মিলিয়ে ‘রক এন রিদম ৫’ হয়ে ওঠে রক সংগীতপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলা।

যমুনা কার্নিভাল এরেনায় এদিন শুধু গান নয়, উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের রক সংগীতের প্রতি ভালোবাসাও।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মালয়েশিয়ার প্রবাসীদের জীবন সংগ্রাম ও পরিবারের স্বপ্ন

যমুনা কার্নিভাল এরেনায় রক সংগীতের জমজমাট আসর, জেমসের গানে মেতে উঠলেন দর্শকরা

Update Time : 02:04:55 am, Sunday, 25 October 2026