আজ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

  • MIT ERP
  • Update Time : 09:23:49 pm, Sunday, 25 October 2026
  • 12

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) আয়োজনে অনুষ্ঠিত জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফারিক হাসান অমিয় নির্বাচিত হয়েছেন সেরা প্রতিযোগী। রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিইউএফটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর টিমের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতাটির শিরোনাম ছিল ‘বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০ ২০২৬’।

এতে পাওয়ার্ড বাই হিসেবে ছিল বিআরবি, নেক্সাজেন ও আরএফএল এবং কো-পাওয়ার্ড বাই হিসেবে ছিল ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং ও ওএমসি। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এম এ মজিদ তালুকদার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ ১ হাজার ৪২৪ জন কলেজশিক্ষার্থী অংশ নেন।

তরুণদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রতিযোগীরা দ্বিতীয় রাউন্ডের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে ৩০টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। পরবর্তী বাজার রাউন্ডে ছয়টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে।

শেষ পর্যন্ত চারটি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ড অনুষ্ঠিত হয়। এসব পর্ব শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিজয়ী ও অতিথিদের অংশগ্রহণে দলীয় আলোকচিত্র গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যাশন রানওয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহযোগিতা করে বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪ এবং নলেজ পার্টনার ছিল লার্নআপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় টিভি, আমাদের সময়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস ও রেডিও টুডে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

Update Time : 09:23:49 pm, Sunday, 25 October 2026