আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা: শেকৃবির আন্দোলন শুরু

  • MIT ERP
  • Update Time : 12:11:17 am, Thursday, 15 October 2026
  • 23

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা: শেকৃবির আন্দোলন শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে আবারও আন্দোলনে নামছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

মাঠটি পুনরুদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবেন তারা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও রয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সালাহউদ্দিন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গা হিসেবে পরিচিত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ শীর্ষক কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা।

ওই কর্মসূচি থেকে মাঠটি দ্রুত বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা সেখানে তারকাঁটার বেড়া দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের দাবি, কৃষি গবেষণার জন্য প্রয়োজনীয় জমির সংকটে শেকৃবির বিভিন্ন গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হলে শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার সুযোগ পাবেন।

পাশাপাশি কৃষি গবেষণা ও ব্যবহারিক শিক্ষার পরিসরও বাড়বে। শিক্ষার্থীরা বলছেন, মাঠটি তাদের গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই মাঠটি পুনরুদ্ধারে তারা দৃঢ় অবস্থানে রয়েছেন। সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে বৃহস্পতিবারের কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি তুলে ধরতে চান তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চুয়েট সংকট: সরকারের অনড় অবস্থান ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা: শেকৃবির আন্দোলন শুরু

Update Time : 12:11:17 am, Thursday, 15 October 2026