নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে কালনী হিড়নাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা একরামুন্নেছা বিউটিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার বিরুদ্ধে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকা একরামুন্নেছা বিউটির অভিযোগ, ২০২৪ সালের ১০ থেকে ১২ আগস্টের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল মোল্লার সঙ্গে তাঁর তর্ক হয়। ওই বিরোধের জের ধরে বুধবার দুপুরে স্কুলের লাইব্রেরিতে প্রবেশ করে আফজাল মোল্লা তাঁকে লাঞ্ছিত ও কিল-ঘুষি মেরে আহত করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদের আওয়ামী লীগের দোসর বলে গালিগালাজ করে চলে যান তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আফজাল মোল্লা মুঠোফোনে বলেন, ‘বিউটি আওয়ামী লীগের দালাল। ’ এ বিষয়ে সরাসরি কথা বলবেন জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিষয়টি দেখব।























