আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪১%

যশোরে শ্রমিক লীগ নেতার নাতির ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

  • MIT ERP
  • Update Time : 09:28:08 pm, Wednesday, 14 October 2026
  • 27

যশোরে শ্রমিক লীগ নেতার নাতির ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরে শ্রমিক লীগ নেতা হারুণ অর রশিদ ফুলুর নাতি অংকনের ছুরিকাঘাতে সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রব (২৩) জখম হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কলেজের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।

আহত ফয়সালকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফয়সাল হাসান তদ্রব যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। অভিযুক্ত অংকনের (১৮) বাড়ি মোল্লাপাড়া আমতলা এলাকায়। তার বাবার পরিচয় জানা যায়নি। ফয়সাল হাসান তদ্রব জানান, কলেজের বিভিন্ন ছাত্রীকে উত্ত্যক্ত করা ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয় নিয়ে অংকনের সঙ্গে ফয়সালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অংকন ফয়সালের নিতম্বে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত ফয়সালের নিতম্বে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারি বিভাগে তার চিকিৎসা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় স্বার্থেই ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার জরুরি

যশোরে শ্রমিক লীগ নেতার নাতির ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

Update Time : 09:28:08 pm, Wednesday, 14 October 2026