আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, ১৫ ভরি স্বর্ণালংকার লুট

  • MIT ERP
  • Update Time : 01:16:27 pm, Tuesday, 13 October 2026
  • 16

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, ১৫ ভরি স্বর্ণালংকার লুট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি এলাকায় অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন (৬০) মৃত কাজিম উদ্দীন মন্ডলের ছেলে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বেলাল হোসেন জানান, তিনি ও তার স্ত্রী ছেলের বাসায় বেড়াতে ঢাকায় গিয়েছিলেন। এ সময় তাদের বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। সোমবার সকালে বেলাল হোসেন ও তার স্ত্রী বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে ভূল্লী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দিনে কতবার হাত ধোয়া ভালো, আপনি কতবার ধুচ্ছেন?

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, ১৫ ভরি স্বর্ণালংকার লুট

Update Time : 01:16:27 pm, Tuesday, 13 October 2026