আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখার যাত্রা শুরু

  • MIT ERP
  • Update Time : 08:34:52 am, Thursday, 1 October 2026
  • 12

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখার যাত্রা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শরীয়তপুরে নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর সখিপুর শাখা আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ বিল্লাল হোসেন।

এ সময় ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, সখিপুর শাখার ব্যবস্থাপক সোলায়মান ব্যাপারী, শাখার কর্মকর্তা-কর্মচারী এবং স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘নতুন ঠিকানায় সখিপুর শাখার যাত্রা শুরু হলো আরও প্রশস্ত পরিসর ও উন্নত সেবার প্রত্যাশা নিয়ে। আমি বিশ্বাস করি, এই শাখা এ এলাকার ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও জনগণের আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’ নতুন ঠিকানায় সখিপুর শাখার গ্রাহকসেবার মান ও পরিধি আরও বাড়বে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সখিপুর শাখার নতুন ঠিকানা : আবু তালেব প্লাজা, ২য় তলা, মোল্লা মার্কেট, সখিপুর বাজার, ভেদরগঞ্জ, শরীয়তপুর। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপি গাজী নজরুলের জামিনে আপসনামা মঞ্জুর করেননি আদালত

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখার যাত্রা শুরু

Update Time : 08:34:52 am, Thursday, 1 October 2026