আজ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন, ১৪৩৩ | ১৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৮%

এআই ডিপফেকের ভয়ংকর যুগ: ধ্বংস হতে পারে ক্যারিয়ার, পরিবার ও সম্মান

  • MIT ERP
  • Update Time : 05:12:28 am, Thursday, 1 October 2026
  • 9

এআই ডিপফেকের ভয়ংকর যুগ: ধ্বংস হতে পারে ক্যারিয়ার, পরিবার ও সম্মান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এআই প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে একটি ভিডিওর লোকেশন, আলো, ক্যামেরার অ্যাঙ্গেল ও পরিবেশ ঠিক রেখে ভিডিওতে থাকা পুরো মানুষটিকেই বদলে ফেলা সম্ভব। শুধু মুখ নয়, শরীর, পোশাক, অঙ্গভঙ্গি ও কণ্ঠস্বরও এমনভাবে নকল করা যাচ্ছে যে, সাধারণ মানুষের পক্ষে ভিডিওটি আসল নাকি ভুয়া, তা বোঝা দিন দিন কঠিন হয়ে পড়ছে।

সবাইকে এখনই সাবধান হতে হবে। এমন ভিডিও ছড়িয়ে পড়তে পারে, যেখানে আপনাকে এমন কোনো জায়গায় বা এমন কারো সঙ্গে দেখানো হবে, যেখানে আপনি কখনো যাননি। আপনাকে দিয়ে এমন কথা বলানো বা কাজ করানো হতে পারে, যা আপনি বাস্তবে কখনো বলেননি বা করেননি। একটি ভুয়া ভিডিও মুহূর্তের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে পারে, পরিবারে কলহ তৈরি করতে পারে, বন্ধুত্ব ভাঙতে পারে এবং একজন নির্দোষ মানুষের সম্মান, ক্যারিয়ার ও সামাজিক অবস্থান ধ্বংস করে দিতে পারে।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, ভিডিওটি এতটাই বাস্তব মনে হতে পারে যে, নিজের পরিবারের সদস্যরাও সত্য-মিথ্যা বুঝতে না পেরে সেটি বিশ্বাস করে ফেলতে পারেন। সেলিব্রিটি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও পরিচিত ব্যক্তিদের নামে ভুয়া স্ক্যান্ডাল তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে। তবে এই বিপদ শুধু বিখ্যাত ব্যক্তিদের জন্য নয়। ব্যক্তিগত শত্রুতা, প্রতিশোধ, ব্ল্যাকমেইল, হয়রানি কিংবা অর্থ আদায়ের জন্য যেকোনো সাধারণ মানুষও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) ডিপফেকের শিকার হতে পারেন।

একজন এআইবিষয়ক শিক্ষক হিসেবে আমি মনে করি, প্রযুক্তিটি এত দ্রুত সাধারণ মানুষের হাতে পৌঁছে গেছে যে, এর অপব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই কারো অনুমতি ছাড়া তার মুখ, কণ্ঠ, শরীর বা পরিচয় ব্যবহার করে এআই ভিডিও তৈরি ও প্রচার করাকে স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সরকারকে এখনই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও, ছবি বা অডিওর অপব্যবহার রোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিশেষ করে ডিপফেক তৈরি, প্রচার, হয়রানি ও ব্ল্যাকমেইলের মতো অপরাধের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন প্রণয়ন জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর জন্য বিশেষ হটলাইন এবং দ্রুত প্রতিকার পাওয়ার ব্যবস্থা চালু করতে হবে, যাতে কেউ এমন অপরাধের শিকার হলে সহজেই সহায়তা পেতে পারেন। অভিযোগ পাওয়ার পর ক্ষতিকর বা ভুয়া ভিডিও দ্রুত সরিয়ে ফেলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য করা প্রয়োজন।

পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সাইবার অপরাধ তদন্তকারী ও ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণকারী দল গঠন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বা পরিবর্তিত ছবি, ভিডিও ও অডিও সহজে শনাক্ত করার জন্য সেগুলোতে বাধ্যতামূলকভাবে সতর্কতামূলক চিহ্ন, জলছাপ বা শনাক্তযোগ্য ডিজিটাল পরিচয় সংযুক্ত করার ব্যবস্থাও করা যেতে পারে।

এতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন কোন বিষয়টি বাস্তব এবং কোনটি কৃত্রিমভাবে তৈরি বা পরিবর্তিত। তবে শুধু আইন করলেই সমস্যার সমাধান হবে না। স্কুল, কলেজ, কর্মক্ষেত্র ও গণমাধ্যমে ডিপফেক শনাক্ত করার উপায় এবং অনলাইনে নিরাপদ থাকার বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। একই সঙ্গে সম্মানহানি, অশ্লীলতা, প্রতারণা বা ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তিদের জন্য আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় মানসিক সহায়তার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে আইন, প্রযুক্তিগত সক্ষমতা এবং জনসচেতনতাÑ এই তিন ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও দায় নিতে হবে। শুধু একটি অভিযোগের বাটন দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত ক্ষতিকর ভিডিও দ্রুত শনাক্ত, চিহ্নিত ও সরানোর কার্যকর ব্যবস্থা চালু করতে হবে।

একই ভিডিও যেন বারবার নতুন অ্যাকাউন্ট থেকে ছড়াতে না পারে, সে ব্যবস্থাও করতে হবে। আজ থেকে কোনো আপত্তিকর বা চাঞ্চল্যকর ভিডিও দেখেই বিশ্বাস করবেন না। সঙ্গে সঙ্গে কাউকে দোষ দেবেন না, সম্পর্ক নষ্ট করবেন না এবং যাচাই ছাড়া ভিডিওটি শেয়ার করবেন না। সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলুন, ভিডিওটির মূল উৎস খুঁজুন এবং প্রয়োজনে প্রযুক্তি বিশেষজ্ঞ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা নিন।

এআই নিজে অপরাধী নয়, অপরাধ হচ্ছেÑ কারো পরিচয় চুরি করে প্রযুক্তির অপব্যবহার করা। আমরা এমন এক সময়ে প্রবেশ করেছি, যখন নিজের চোখে দেখা ভিডিও আর সত্যের নিশ্চিত প্রমাণ নয়। এখনই আইন, প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়ানো না হলে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা, পরিবার, সম্মান, নিরাপত্তা এবং সত্যের ওপর বিশ্বাস মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সামাজিক মাধ্যমে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য ও বিদ্বেষ বাড়ছে

এআই ডিপফেকের ভয়ংকর যুগ: ধ্বংস হতে পারে ক্যারিয়ার, পরিবার ও সম্মান

Update Time : 05:12:28 am, Thursday, 1 October 2026