টার্কিশ মেনেমেন তৈরির উপকরণগুলো হলো ডিম ৩টি, মাখন ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, টমেটো ২টি, পেঁয়াজ ১টি, ক্যাপসিকাম ১টি, কাঁচামরিচ ১টি, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেকস এবং পরিমাণমতো ধনিয়াপাতা।
প্রণালি রান্নার প্যানে অলিভ অয়েল ও মাখন গরম করে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচামরিচ ভেজে নিন। এরপর তাতে কুচি করা টমেটো দিয়ে ঘন সসের মতো না হওয়া পর্যন্ত রান্না করুন। এবার দিয়ে দিন লবণ, গোলমরিচ ও চিলি ফ্লেকস। আঁচ কমিয়ে ডিমগুলো মিশ্রণের ওপর ঢেলে দিন। চামচ দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে। ডিম খুব বেশি শক্ত হওয়ার আগেই চুলা থেকে নামিয়ে নিন। উপরে ধনিয়াপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।





















