আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

দিনে কতবার হাত ধোয়া ভালো, আপনি কতবার ধুচ্ছেন?

  • MIT ERP
  • Update Time : 04:02:53 pm, Wednesday, 14 October 2026
  • 10

দিনে কতবার হাত ধোয়া ভালো, আপনি কতবার ধুচ্ছেন?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনে আপনি কতবার হাত ধুয়ে থাকেন? শুধু খাওয়ার আগে আর শৌচাগার ব্যবহারের পর, নাকি বাইরে থেকে ফিরেও সাবান দিয়ে হাত পরিষ্কার করেন? প্রতিদিনের এই সাধারণ অভ্যাসই ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে।

তাই শুধু হাত ধুলেই হবে না, কখন এবং কীভাবে হাত ধুচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ। আগামীকাল, ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। এই দিবসের মূল বার্তা হলো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। দিনে কতবার হাত ধোয়া উচিত? দিনে ঠিক কতবার হাত ধুতে হবে, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। বরং জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে এমন গুরুত্বপূর্ণ সময়ে হাত ধোয়া বেশি জরুরি।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, খাবার তৈরি ও খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পরে, কাশি বা হাঁচির পর, আবর্জনা ধরার পর এবং অসুস্থ ব্যক্তির যত্ন নেওয়ার আগে-পরে হাত পরিষ্কার করা উচিত। শিশুদের ডায়াপার বদলানোর পর কিংবা পোষা প্রাণী ধরার পরও হাত ধোয়া প্রয়োজন। সাবান দিয়ে হাত ধোয়া কেন জরুরি? হাতের মাধ্যমে জীবাণু সহজেই খাবার, চোখ, নাক ও মুখে পৌঁছাতে পারে।

ফলে ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ে। সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া জীবাণুর বিস্তার রোধের সহজ ও কার্যকর উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হাতের পরিচ্ছন্নতাকে জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করে। কতক্ষণ ধরে হাত ধোবেন? হাত ধোয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না। সিডিসির পরামর্শ অনুযায়ী, পরিষ্কার প্রবাহিত পানিতে হাত ভিজিয়ে সাবান লাগাতে হবে।

এরপর দুই হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক ও নখের নিচে ভালোভাবে ঘষতে হবে অন্তত ২০ সেকেন্ড। তারপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে পরিষ্কার তোয়ালে বা উপযুক্ত এয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে। সাবান-পানি না থাকলে কী করবেন? বাইরে থাকলে সব সময় সাবান ও পানির ব্যবস্থা নাও থাকতে পারে। সে ক্ষেত্রে অন্তত ৬০ শতাংশ অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে।

তবে হাত দৃশ্যত ময়লা বা তৈলাক্ত হলে এবং কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সাবান-পানিতে হাত ধোয়াই বেশি উপযুক্ত। হাত ধোয়া হোক প্রতিদিনের অভ্যাস বিশ্ব হাত ধোয়া দিবসের শিক্ষা শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাড়ি, স্কুল, কর্মক্ষেত্র কিংবা খাবারের দোকান সব জায়গায় সাবান ও নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে।

তাই আজ নিজেকেই প্রশ্ন করুন দিনে কতবার হাত ধুচ্ছেন? শুধু সংখ্যা গুনে নয়, সঠিক সময়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করছেন কি না, সেটিও খেয়াল রাখুন। ছোট এই অভ্যাসই নিজের পাশাপাশি পরিবারের অন্যদেরও সুস্থ রাখতে সাহায্য করতে পারে। তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান

দিনে কতবার হাত ধোয়া ভালো, আপনি কতবার ধুচ্ছেন?

Update Time : 04:02:53 pm, Wednesday, 14 October 2026