আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

সাজেকে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের সড়ক অবরোধ

  • MIT ERP
  • Update Time : 03:33:09 pm, Wednesday, 14 October 2026
  • 13

সাজেকে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের সড়ক অবরোধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।

এতে বলা হয়, ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর ৩ দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হওয়ায় এবং শর্ত বা প্রতিশ্রুতি ভঙ্গ করায় আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও সাজেকে সড়ক অবরোধ পালন করা হবে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

এর আগে গত রোববার অনিদিষ্টকালের সড়ক অবরোধ ডেকে প্রায় সাড়ে ১১ ঘণ্টার প্রশাসনের প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেওয়া হয়।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃদ্বয় বিবৃতিতে উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কিডনি বিক্রি করেও কাটেনি অভাব, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার ছামছুল

সাজেকে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের সড়ক অবরোধ

Update Time : 03:33:09 pm, Wednesday, 14 October 2026