আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

  • MIT ERP
  • Update Time : 04:45:23 pm, Wednesday, 14 October 2026
  • 14

আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে, অ্যাডভোকেট মাহাবুবকে দেওভোগে পাকা রোডের গলি থেকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আদালত প্রাঙ্গণে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী হয়ে তারা মঙ্গলবার আদালত প্রাঙ্গণে আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন।

যেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছি। এরই অংশ হিসেবে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। এর আগে তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল।

শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগানে বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় গ্রেপ্তাররা আইভীর পাশেই অবস্থান করছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বড়াইগ্রামে বিধবা নারীর চার দোকানঘর ও জমি দখলের অভিযোগ

আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়ায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

Update Time : 04:45:23 pm, Wednesday, 14 October 2026