আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

  • MIT ERP
  • Update Time : 04:22:03 pm, Wednesday, 14 October 2026
  • 15

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৭৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে এসব বিষয় জানানো হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১৭ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইমচর থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে। ফরিদগঞ্জ থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে এবং সিআর পরোয়ানা তামিলের মাধ্যমে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে সাতজনকে আটক করা হয়। মতলব দক্ষিণ থানা পুলিশ পাঁচজনকে এবং মতলব উত্তর থানা পুলিশ ছয়জনকে আটক করেছে।

পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় অথবা অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশ ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। একই থানায় কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে ২১ জনকে। শাহরাস্তি থানা পুলিশ তিন পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছয়জনকে আটক করা হয়। কচুয়া থানা পুলিশ ১৬ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোর গ্যাং সন্দেহে আরও নয়জনকে আটক করেছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। এর আগে গত ১০ অক্টোবর জেলায় মাদক বিরোধী অভিযানে ২০জন গ্রেপ্তার হয়।

আর কিশোর গ্যাং সন্দেহে আটক ৭০ জন। তাদেরকে পরবর্তীতে যাচাই-বাছাই শেষে অভিভাকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চমেক হাসপাতালের দ্বিতীয় ইউনিট বাস্তবায়নে কাজ করতে চাই: মীর হেলাল

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

Update Time : 04:22:03 pm, Wednesday, 14 October 2026