আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

সাজেকে প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

  • MIT ERP
  • Update Time : 03:26:34 pm, Wednesday, 14 October 2026
  • 12

সাজেকে প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে রাঙামাটির সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এই ঘোষণা দেয়।

যৌথ বিজ্ঞপ্তিতে সংগঠনের আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এ কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেকের মাসালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা। ১১ অক্টোবর তাদের সরিয়ে নেওয়াসহ ৩ দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন হয়নি বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং সন্ত্রাসীদের উৎপাত বন্ধ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে এই সড়ক অবরোধ কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, মরদেহবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্রের গাড়ি এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ন্যায়বিচার ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাজেকে প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

Update Time : 03:26:34 pm, Wednesday, 14 October 2026