আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যোগদান

  • MIT ERP
  • Update Time : 03:39:17 pm, Wednesday, 14 October 2026
  • 10

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যোগদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে সহযোগিতায় নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল তাদের নিজস্ব পানির টাঙ্কি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে। আরও ৩টি ইউনিট রাস্তায় রয়েছে। সড়কে শ্রমিক বিক্ষোভের কারণে যোগ দিতে দেরি হচ্ছে। এর আগে একইদিন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে। এদিকে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাত্র ৫০০ টাকা বাজির জন্য জীবন্ত শালিক পাখি খাওয়ার ভিডিও ভাইরাল, পুলিশ খুঁজছে অভিযুক্তকে

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যোগদান

Update Time : 03:39:17 pm, Wednesday, 14 October 2026