আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে কর্মকর্তাদের ক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 11:06:54 pm, Saturday, 3 October 2026
  • 10

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে কর্মকর্তাদের ক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিকসহ প্রশাসনিক বিভিন্ন পদে দীর্ঘদিন ধরে শিক্ষকেরা দায়িত্ব পালন করছেন।

এসব পদে কর্মকর্তাদের দায়িত্ব পালনের সুযোগ থাকলেও শিক্ষকদের দায়িত্ব দেওয়ায় কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কর্মকর্তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের আইন ও অনুমোদিত অর্গানোগ্রামে প্রশাসনিক এসব পদে কর্মকর্তাদের দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এসব পদে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মকর্তাদের দায়িত্ব পালনের সুযোগ সংকুচিত হচ্ছে।

সম্প্রতি কর্মকর্তাদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মাহমুদুর রহমানকে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সময়ে কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক পদে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, লাইব্রেরির দায়িত্ব পালনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন কর্মকর্তাকে অন্য দপ্তরে দায়িত্ব দেওয়া হলেও গ্রন্থাগারিক পদে ইতিহাস বিভাগের একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মতে, সংশ্লিষ্ট পদের দায়িত্ব ও পেশাগত অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব বণ্টন করা উচিত। বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. জিয়াউল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর হয়েছে।

এখন এই বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা রয়েছেন। যেসব পদে কর্মকর্তাদের দায়িত্ব পালনের সুযোগ ও যোগ্যতা রয়েছে, সেসব পদে কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া উচিত। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মাহমুদুর রহমান বলেন, আবু সাঈদ জীবন দিয়েছিলেন বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে।

সেই আবু সাঈদের বিশ্ববিদ্যালয়েই আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাই, যেসব পদ কর্মকর্তাদের জন্য নির্ধারিত বা কর্মকর্তাদের দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, সেসব পদে যোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হোক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘কর্মকর্তাদের জন্য নির্ধারিত পদগুলোর সার্কুলার হয়েছে।

এসব পদে কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হবে। আগে থেকেই এসব পদে শিক্ষকেরা দায়িত্ব পালন করে আসছেন, তাই তাঁদেরই দায়িত্ব দেওয়া হতো।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণ সচিবের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে কর্মকর্তাদের ক্ষোভ

Update Time : 11:06:54 pm, Saturday, 3 October 2026