আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯২%

হজরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটে যাত্রীদের চরম ভোগান্তি

  • MIT ERP
  • Update Time : 11:35:46 pm, Saturday, 3 October 2026
  • 22

হজরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটে যাত্রীদের চরম ভোগান্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আকাশপথে দীর্ঘ যাত্রা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর লাগেজ পেতে যাত্রীদের হয়রানি থামছেই না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মেলে না লাগেজ। আর ট্রলি না থাকায় পড়তে হয় নতুন বিড়ম্বনায়। তবে বেসামরিক বিমান পরিবহন সংশ্লিষ্টদের আশ্বাস, আধা ঘণ্টার মধ্যে যাত্রীদের লাগেজ বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তারা।

কুমিল্লার আনোয়ার হোসেন। ৬ বছর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি।

বিমাবন্দরে নেমেই পড়েছেন ভোগান্তিতে। লাগেজ হাতে পেতে তার লেগেছে অন্তত তিন ঘণ্টা। উড়োজাহাজে দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়েই তাকে অপেক্ষা করতে হয়েছে লাগেজের জন্য।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ বেল্টের সামনে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। ফ্লাইট অবতরণের পর যাত্রীরা ছুটছেন লাগেজ সংগ্রহে। কিন্তু, বেল্টে ব্যাগ আসতে দেরি হওয়ায় তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ সময়।

এরপর, যখন ব্যাগেজ আসার পর আরেক সমস্যায় পড়েন যাত্রীরা। প্রয়োজনের তুলনায় ট্রলি কম। তাই কেউ কেউ ব্যাগ মাথায় নিয়েই বের হন বিমানবন্দর থেকে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বিমানবন্দরে নামার পর আধাঘণ্টার মধ্যে যাতে যাত্রীরা তাদের লাগেজ পান, তা নিশ্চিতে কাজ হচ্ছে। ট্রলিও বাড়ানো। যাত্রীদের প্রত্যাশা, ব্যাগেজ বেল্টে শৃঙ্খলা নিশ্চিত করবে কর্তৃপক্ষ। বিশেষ করে ব্যস্ত সময়ে যেন একসঙ্গে একাধিক ফ্লাইটের যাত্রীরা লাগেজ সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগে না পড়েন, সেদিকেও নজর দেয়ার দাবি তাদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওয়ার্ক পারমিটের আড়ালে প্রতারণার ফাঁদ

হজরত শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটে যাত্রীদের চরম ভোগান্তি

Update Time : 11:35:46 pm, Saturday, 3 October 2026