আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৭%

১০ বছরের পথচলার ইতি টানলেন প্রীতম ও শেহতাজ

  • MIT ERP
  • Update Time : 12:44:56 am, Monday, 5 October 2026
  • 19

১০ বছরের পথচলার ইতি টানলেন প্রীতম ও শেহতাজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দাম্পত্য ও প্রণয়ের ১০ বছরের পথচলার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল শেহতাজ মনিরা হাশেম। রোববার (৪ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে খবরটি প্রীতম-শেহতাজ নিজেরাই নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে প্রীতম লেখেন, আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। এরপর লেখেন, একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।

প্রীতমের কথায়, এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই। এই পরিবর্তনের সময়টুকুতে আমাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ রইল।

আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবশেষে তিনি লেখেন, সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ২০১৭ সালে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের পরিচয় হয়।

সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা বাগানের মনোরম পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী সেমিনার শুরু

১০ বছরের পথচলার ইতি টানলেন প্রীতম ও শেহতাজ

Update Time : 12:44:56 am, Monday, 5 October 2026