আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৭%

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী সেমিনার শুরু

  • MIT ERP
  • Update Time : 04:07:09 am, Tuesday, 6 October 2026
  • 16

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী সেমিনার শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। সোমবার গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স হলে এ সেমিনারের উদ্বোধন করেন বিশেষ অতিথি প্রো-ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাউবি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গবেষণা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন জ্ঞানচর্চামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। বর্তমান প্রশাসন এসব কার্যক্রম আরও জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ স্টাডিজ অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। প্রায় এক দশক পর মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রথম সেমিনার আয়োজন করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে তিনি কেন্দ্রের চলমান গবেষণা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদ। সেমিনারে ৬ গবেষক অংশগ্রহণ ও ফল উপস্থাপন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রোনালদোকে ছাড়াই পর্তুগাল কোয়ার্টার ফাইনালে

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী সেমিনার শুরু

Update Time : 04:07:09 am, Tuesday, 6 October 2026