আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

বাংলা কিউআরে লেনদেনের নতুন রেকর্ড

  • MIT ERP
  • Update Time : 12:46:02 am, Tuesday, 6 October 2026
  • 14

বাংলা কিউআরে লেনদেনের নতুন রেকর্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলা কিউআর-এ লেনদেনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। আজ সোমবার ব্যাংকটির আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন বিষয়ে সচেতনতামূলক এক কার্যক্রমে এ কথা জানান তিনি।

দেশে ক্যাশলেস লেনদেন জনপ্রিয়তা পাচ্ছে, তবে এর গতি কিছুটা ধীর। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, তিন মাসে বাংলা কিউআর-এর ব্যবহার বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। দৈনিক গড় লেনদেন প্রায় ১৪৩ কোটি টাকা।

উল্লেখ্য, বাংলা কিউআরকে জনপ্রিয় করতে সারা দেশে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে সোমবার এই কর্মসূচীর আয়োজন করা হয়।

ব্যাপক প্রচারণার অভাবে বাংলা কিউআরের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করেন অনেকে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় প্রচারণা চালাচ্ছে বিভিন্ন ব্যাংক।

সোমবার সকালে মতিঝিলে এই কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বাংলা কিউআর দিয়ে কেনাকাটার পাশাপাশি ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি। ডিজিটাল লেনদেনের সুবিধা পেয়ে খুশি বিক্রেতারাও।

বাংলা কিউআরের প্রচারণায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এক বছরের মধ্যেই দেশে ছড়িয়ে পড়বে ক্যাশলেস লেনদেন। উল্লেখ্য, বর্তমানে বাংলা কিউআর চালু আছে সারা দেশের প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শিক্ষকদের অবদান স্মরণে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাংলা কিউআরে লেনদেনের নতুন রেকর্ড

Update Time : 12:46:02 am, Tuesday, 6 October 2026