রাজধানীর তেজগাঁওয়ে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এছাড়া রাজধানীর ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মাগারিতা লাউঞ্জেও অভিযান চালানো হচ্ছে। আজ শনিবার এসব অভিযান চালানো হচ্ছে।
কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন বার ও ক্লাবে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ফুয়াং ক্লাবসহ এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার ঘণ্টা ধরে চলা অভিযানে ক্লাবের বারের লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি অনুমোদিত পরিমাণের বাইরে কোনো মদ বা মাদকজাতীয় পণ্য মজুত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে অভিযান নিয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।





















