আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

দক্ষিণ চট্টগ্রামের ১২০০ কৃতি শিক্ষার্থীকে গাজী কে.ডি ফাউন্ডেশনের সংবর্ধনা

  • MIT ERP
  • Update Time : 12:27:40 am, Sunday, 4 October 2026
  • 33

দক্ষিণ চট্টগ্রামের ১২০০ কৃতি শিক্ষার্থীকে গাজী কে.ডি ফাউন্ডেশনের সংবর্ধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ চট্টগ্রামের ১২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি ফাউন্ডেশন। এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৬ শীর্ষক এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পটিয়ার মিনা কনভেনশন হলে ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজী কে.ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, অসহায় ও পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে গাজী কে.ডি ফাউন্ডেশন প্রশংসনীয় ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ত্যাগী ও তরুণ নেতৃত্বকে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের ত্যাগী নেতাদেরও যথাযথ মূল্যায়নের প্রয়োজন রয়েছে। এ সময় তিনি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহকে যথাযথ মূল্যায়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতির বিকল্প নেই। শিক্ষিত জাতি গড়ে তোলার পরিবেশ তৈরি করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই গাজী কে.ডি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ’ সেশন স্পিকার রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়; নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া এবং অন্যদের জন্য পথ দেখানো।

পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করতে হবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান, পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপন কান্তি দে, এসিআই প্রোপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট আলী নেওয়াজ চৌধুরী, ডা. সুমন পালিত, জাহাঙ্গীর কবির, জিল্লুর রহমানসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

২০ হাজার টাকা করে অনুদান পাবেন ১৪৭২ নারী

দক্ষিণ চট্টগ্রামের ১২০০ কৃতি শিক্ষার্থীকে গাজী কে.ডি ফাউন্ডেশনের সংবর্ধনা

Update Time : 12:27:40 am, Sunday, 4 October 2026