আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খায়ের ভূঁইয়া

  • MIT ERP
  • Update Time : 07:45:54 pm, Saturday, 3 October 2026
  • 32

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খায়ের ভূঁইয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার সময় রায়পুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৫ নম্বর চরপাতা ও ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। সাক্ষাৎকারে তিনি বলেন, দলের ঐক্য বজায় রেখে নেতা তারেক রহমানের ভিশন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ও ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। তবে কোনো এলাকায় যোগ্য দলীয় প্রার্থী না থাকলে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও ভোটে প্রভাব বিস্তার করতে সক্ষম ব্যক্তিকেও বিবেচনা করা হতে পারে। এ সময় ঢাকা নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এমিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক ভূমিকা, জনসম্পৃক্ততা, দলের প্রতি আনুগত্য ও স্থানীয় গ্রহণযোগ্যতা যাচাই করে মনোনয়ন দেওয়ার লক্ষ্যে এ সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খায়ের ভূঁইয়া

Update Time : 07:45:54 pm, Saturday, 3 October 2026