আজ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৯%

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • MIT ERP
  • Update Time : 05:19:47 pm, Saturday, 3 October 2026
  • 56

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নির্বাচিত শ্রেণিশিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলা মাধ্যমের দুইজন ও ইংরেজি ভার্সনের দুইজন কৃতী শিক্ষার্থী তাদের সাফল্যের অভিজ্ঞতা, অনুভূতি, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়।

জ্ঞানকে চরিত্রে, সাফল্যকে দায়িত্ববোধে এবং মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়ম-শৃঙ্খলা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। অধ্যক্ষ লে. কর্নেল ড. মো. তাজুল ইসলাম তার বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, জিপিএ-৫ অর্জন একটি মাইলফলক; তবে জীবনের প্রকৃত সাফল্যের জন্য প্রয়োজন অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ হিসেবে লালনকন্যা বিউটির পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : 05:19:47 pm, Saturday, 3 October 2026