আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

আকিলপুর সমুদ্রসৈকতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • MIT ERP
  • Update Time : 12:36:53 pm, Saturday, 24 October 2026
  • 17

আকিলপুর সমুদ্রসৈকতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র আকিলপুর সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসার সঙ্গে জড়িত। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে উপকূলীয় এলাকার পরিবেশ ও জনবসতি মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এলাকাবাসীর আশঙ্কা, নির্বিচারে বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধ দুর্বল হয়ে ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে।

এতে আকিলপুর ছালাদার জামে মসজিদসহ আশপাশের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দাদের জানমাল ও বসতভিটা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উপকূলীয় বেড়িবাঁধ ও জনবসতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এলাকাবাসীর দাবি, সময়মতো অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আকিলপুরের বেড়িবাঁধ, ধর্মীয় স্থাপনা ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কর্ণফুলী টানেলে ৬ দিন রাতে যান চলাচল নিয়ন্ত্রণ, হতে পারে ১০ মিনিটের অপেক্ষা

আকিলপুর সমুদ্রসৈকতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : 12:36:53 pm, Saturday, 24 October 2026